ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা ইসরায়েলের কাছে ১৫১.৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। খবর আল জাজিরার।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নিয়েছেন যে, জরুরি অবস্থা বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রি করা প্রয়োজন।
জরুরি এই প্যাকেজে বিএলইউ-১১০এ/বি সাধারণ বোমা, রসদ এবং সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের সেনা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর আগে ইরানও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়।
