টাঙ্গাইলে স্কুল ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ | ৫৫
টাঙ্গাইলে স্কুল ছাত্র রাজু ইসলামকে তুলে নিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ মানববন্ধন পালন করা হয়। 
 
এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা রানা, মা রাবেয়া, স্থানীয় শওকত, শারমিন প্রমুখ বক্তব্য রাখেন।  এসময় স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
বক্তারা বলেন, সম্প্রতি ব্যক্তিগত আক্রোশে পুলিশ কনস্টেবল ও তার ভাই শিক্ষার্থী রাজু আহমেদকে তুলে নিয়ে নির্যাতন করে। এতে রাজু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় আমরা দোষীদের বিচারের দাবি করছি৷