এবার ঈদের ছুটি সাত দিন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ | ৬৩

পূর্বঘোষিত ছুটির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ হিসাবে ঈদে ছুটি হতে যাচ্ছে সাত দিন।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়।

১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর সঙ্গে ১৮ মার্চ ছুটি হিসেবে যুক্ত হওয়ায় সব মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।